Weather Update: আগামী সপ্তাহে ৭ জেলায় টানা তীব্র তাপপ্রবাহ! সাত দিনের আবহাওয়া কোথায় কোথায় স্বস্তি?

Weather Update: শনিবারও তাপপ্রবাহ থেকে স্বস্তির কোনও বার্তা দিতে পারল না আবহাওয়া দফতর। এদিন আবহাওয়া দফতরের খাতায় তাপপ্রবাহের দিনের সংখ্যা আরও একদিন বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির কোনও বার্তা না দেওয়া হলেও, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে।

শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪২.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায় ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.৯ ডিগ্রি বেশি।

heatwave weather

উত্তরবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের আবহাওয়া থাকতে পারে শনিবারের মতো।

মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস থাকলেও বুধবার তা আপাতত নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়া প্রায় একইরকম থাকতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে তারপর তাপমাত্রার আর সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় এবং রবিবার থেকে পরের সপ্তাহের শুক্রবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি .জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে টানা তীব্র তাপপ্রবাহ চলবে। যে কারণে আগামী কয়েকদিন উল্লিখিত জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তারপর তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৯.৩ ( ২৯.৬)
দমদম ২৯ (২৯.৬)
দিঘা ২৮.৪ (২৮.২)
মেদিনীপুর ২৮.১ (২৮.৬)
কৃষ্ণনগর ২৭.৮ (২৮)
বাঁকুড়া ২৬.৩ (২৫)
শ্রীনিকেতন ২৬ (২৩.২)
বহরমপুর ২৭.৮ (২৮.২)
বর্ধমান ২৬ (২৬)
পানাগড় ২৭.৭ (২৫)
আসানসোল ২৬.৭ (২৫.৫)
পুরুলিয়া ২৪.১ (২৩.৫)
দার্জিলিং ১৩.৬ (১৪.২)
কালিম্পং ১৯.৩ (১৭.৮)
কোচবিহার ২৪.১ (২৩.১)
মালদহ ২৫.৬ (২৭.১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩৯.৭)
দমদম (৪০.২)
দিঘা (৩৫.২)
মেদিনীপুর (৪২.৬)
কৃষ্ণনগর (৪১.২)
বাঁকুড়া (৪৩.৯)
শ্রীনিকেতন (৪১.৪)
বহরমপুর (৪০.৮)
বর্ধমান (৪২.৬)
পানাগড় (৪৪.৬)
আসানসোল (৪২.৪)
পুরুলিয়া (৪২.৭)
দার্জিলিং (২১.৮)
কালিম্পং (২৬)
কোচবিহার (৩৬.৫)
মালদহ (৪২.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+