Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ কোন পথে? সতর্কবার্তা-সহ একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: গর্জালেও বর্ষণ ততটা হল না। সোমবার দুপুরে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশ কালো করে বজ্রপাত শুরু হয়। কিন্তু তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে।
অন্যদিকে আগামী ২২ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। প্রাথমিকভাবে সেই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বঙ্গোপসাগরের মধ্যভাগে ২৪ মে শুক্রবার সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ ঘন্টায় হতে পারে সর্বোচ্চ ৩০-৪০ কিমি। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার দার্জিলিং, জলগাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। ফের শনিবার ও রবিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে এবং মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সোমবার ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া মঙ্গলবার ও বুধবার হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি।
বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্ক বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরপগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। বাকি সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার ও রবিবারেও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতরের সতর্কবার্তা
এক সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ মে থেকে বাংলার উপকূল উত্তাল থাকতে পারে। যে কারণে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ মে থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৭.৫) | ২৮.৪ (২৮.৬) |
| বহরমপুর | (৩৬.২) | ২৮ (২৮.৪) |
| বাঁকুড়া | (৩৭.৬) | ২৬.৬ (২৭.১) |
| বর্ধমান | (৩৯) | ২৬ (২৭) |
| কোচবিহার | (৩৪) | ২৩.৫ (২৫.২) |
| দার্জিলিং | (২২.৮) | ১৪.৮ (১৪) |
| কালিম্পং | (২৫) | ১৯.৫ (১৮.৫) |
| দিঘা | (৩৬.৪) | ২৯ (২৯) |
| কলকাতা | (৩৬.৬) | ২৯.৫ (২৮.৫) |
| দমদম | (৩৭.৭) | ২৮.৯ (২৭.২) |
| কৃষ্ণনগর | (৩৭.২) | ২৮.৪ (২৮.২) |
| মালদহ | (৩৬.৭) | ২৪.১ (২৬.৫) |
| মেদিনীপুর | ------------ | ----------- |
| পুরুলিয়া | (৩৪.৭) | ২৪.১ (২৫.১) |
| পানাগড় | (৩৯.৩) | ২৯.৩ (২৯.৯) |
| শ্রীনিকেতন | (৩৮.৬) | ২৭ (২৭.৮) |












Click it and Unblock the Notifications