ফাগুনের বাতাসে আগুন, সপ্তাহান্তেই কতটা বাড়বে তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর

ফাগুনের বাতাসে আগুন, সপ্তাহান্তেই কতটা বাড়বে তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর

হালকা চাদরও আর গায়ে সহ্য হচ্ছে না। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ফাগুলের বাতাস যেন আগুন হয়ে উঠেছে। গরম জানান দিতেত শুরু করেছে তার আগমন বার্তা। আপাতত তলপি তলপা নিেয় শীত গিয়েছে বাড়ি। এবার আসর জমাতে শুরু করেছে গরম। বেলা বাড়লেই বাতাস গরম হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। শহরের তাপমাত্রা রবিবারের মধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

ফাগুনের বাতাসে আগুন, সপ্তাহান্তেই কতটা বাড়বে তাপমাত্রা জানাল আবহাওয়া দফতর

ভোরের দিকে হালকা শীত। আর বেলা বাড়লেই গরম। আপাতত ফাগুনে এমনই থাকবে আবহাওয়া। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওযা দফতর। বৃষ্টি হবে দার্জিলিং,কালিম্পংয়ে। পশ্চিমিঝঞ্ঝার কারণেই এই বষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। কলকাতা শহরের তাপমাত্রাও বাড়বে। সকালের দিকে কুয়াশা হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে।

দোলের আগেই এবার ভালোমতো গরম পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যবার দোল পর্যন্ত শীতশীত ভাব থাকে। এবার আর সেটা হবে না। আর কয়েকদিনের মধ্যেই শীতের হালকা পোশাকও আলমারিতে তুলে রাখতে হবে। যদিও এবার শীত অনেকদিন পর্যন্ত ছিল। তাপমাত্রার পতনও বেশ ভালোমতো ছিল। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে কাঁপিয়ে শীত পড়েছিল। তুষারপাতও হয়েছে উত্তরভারতের রাজ্য গুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+