এখনই বৃষ্টি থেকে মিলবে না রেহাই, কেমন থাকবে কলকাতা ও জেলার আবহাওয়া জেনে নিন

এখনই বৃষ্টি থেকে মিলবে না রেহাই, কেমন থাকবে কলকাতা ও জেলার আবহাওয়া জেনে নিন

রোদ ঝলমলে আকাশ দেখার আশা না রাখাই ভাল। এখনও চলবে বৃষ্টি জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টি চলবে

বৃষ্টি চলবে

আজও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই কলকাতার আকাশে রোদ আর মেঘের খেলা চলছে। তবে রোদ ঝলমলে আকাশ এখনই দেখা যাবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 জেলায় বৃষ্টির পূর্বাভাস

জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় হালকা রোদের দেখা মিললেও দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায় আগামী ২ দিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুক্রবার থেকে মুর্শিদাবাদ,নদিয়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সক্রিয় মৌসুমী বায়ু

সক্রিয় মৌসুমী বায়ু

বর্ষা ঢুকে গিয়েছে রাজ্যে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা তার জেরে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আবার ঝাড়খণ্ড ও বাংলার উপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গিয়েছে।

 কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মাঝে মাঝে রোদ উঠলেও বৃষ্টি বন্ধ হবে না। কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে গতকাল আকাশ একটু পরিষ্কার হতেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+