Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সরছে নিম্নচাপ, আজ দেখা মিলবে কি সূর্যের? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

সরছে নিম্নচাপ, আজ দেখা মিলবে কি সূর্যের? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

মধ্যপ্রদেশের দিকে সরছে নিম্নচাপ। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কাজেই আজ দুপুরের পর থেকে নীল আকাশের দেখা মিললেও মিলতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এক মাস পরে পুজো তার আগে লাগাতার বৃষ্টিতে ঘুম ছুটেছে পুজো উদ্যোক্তাদের।

 আবহাওয়ার উন্নতি

আবহাওয়ার উন্নতি

বুধবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। কলকাতার আকাশে মেঘ কাটতে শুরু করেছে। এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। গতকাল নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। শহর কলকাতার একাধিক জায়গায় জল জমে প্রবল সংকট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির এখন অনেকটাই উন্নতি হয়েছে। গতকার মধ্যরাত থেকেই বৃষ্টির দাপট কমে গিয়েছে। সকাল থেকে আর বৃষ্টি হয়নি কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে।

সরছে নিম্নচাপ

সরছে নিম্নচাপ

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ গতকাল ওড়িশার উপকূলে প্রবেশ করে। ওড়িশায় বৃষ্টির দাপট বেশি ছিল। বঙ্গে তেমন বৃষ্টি হবে না বলেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু গতকাল সকাল থেকেই আবহাওয়ার চেহারাটা একেবারে বদলে গিয়েছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছিল। তার সঙ্গে উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা থেকে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে ঢুকছে নিম্নচাপটি। সেকারণে বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমতে শুরু করবে। বুধবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে রাজ্যে।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি

দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি কমলেও আগামিকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের বিপদ যে একেবারেই কেটে গেল তা নয়। শুক্রবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। সপ্তাহান্তে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনীভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই ঘূর্ণাবর্ত বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে এগোবে। কাজেই সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভাসতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

 বিপর্যস্ত দক্ষিণবঙ্গ

বিপর্যস্ত দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গের জেলা গুলিতে প্রবল বর্ষণে বিপর্যস্ত অবস্থা। অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সর্তকতা জারি করা হয়েছিল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায়। প্রবল বর্ষণে এই তিন জেলার অধিকাংশ জায়গা তেই জল জমে গিয়েছে। একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছিল কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। কলকাতা শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। বিশেষ করে নীচু এলাকা গুলিতে জল জমে গিয়েছে। অন্যদিকে এখনও উত্তাল রয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+