Weather update: চড়ছে পারদ, কেমন থাকবে দোলের দিন আবহাওয়া জেনে নিন
Weather update: চড়ছে পারদ, কেমন থাকবে দোলের দিন আবহাওয়া জেনে নিন
ধাপে ধাপে চড়ছে পারদ। মার্চের প্রথমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েেছ তাপমাত্রা। শীতের আমেজ ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে ভোরের দিকে হালকা শীতের আমেজ থেকেই যাচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শীেতর আমেজ কমছে
ধীরে ধীরে কমছে শীতের আমেজ। মাঝরাত থেকে ভোর পর্যন্ত এখনও হালকা একটা শীতের আমেজ বজায় রয়েছে। কিন্তু সূর্যের তেজ বাড়ছে প্রতিদিন একটু একটু করে। সেকারণেই দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছে। মার্চের প্রথমেই দুপুরে ঘরে বসেই ঘামতে হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করে দিয়েছে। বুধবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলির তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বাড়ছে তাপমাত্রা
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমমেদিনীপুর, পশ্চিম বর্ধমানের তাপমাত্রাও ক্রমবর্ধমান। অর্থাৎ জেলাগুলিতেও ধীরে ধীরে শীতের আমেজ চলে যাচ্ছে। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বীরভূম, বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নদিয়া-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গেও ধীরে ধীরে গরম পড়তে শুরু করে দিয়েছে। দার্জিলিং, কালিম্পঙের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। দার্জিলিঙের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। অন্যদিকে কালিম্পঙের তাপমাত্রাও ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। অর্থাৎ পাহাড়েও গরম অনুভূত হতে শুরু করে দিয়েছে। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা আবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিেয়ছে। যা দক্ষিণবঙ্গের জেলা গুলির থেকেও অনেকটাই বেশি। । আলিপুরদুয়ারের তাপমাত্রাও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে।

বৃষ্টির সম্ভাবনা নেই
আর কয়েকদিন পরেও দোল। গোটা দেশ দোল উৎসবে মেতে উঠবে। আপাতত দোলের সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পূর্ব ভারতে বা উত্তর ভারতের রাজ্যগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর ভারতের রাজ্যগুলি থেকেও ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত।












Click it and Unblock the Notifications