সরছে নিম্নচাপ, আজ থেকেই হবে আবহাওয়ার উন্নতি, তবে দিনভর চলবে হালকা বৃষ্টি
সরছে নিম্নচাপ,আজ থেকেই হবে আবহাওয়ার উন্নতি,তবে দিনভর চলবে হালকা বৃষ্টি
নিম্নচাপের কোপ পড়বে না রাজ্যে। সরে যাচ্ছে নিম্নচাপ সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে বলে জানানো হয়েছে। তবে আজও দিনভর কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। দুই এক পশলা বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হালকা বৃষ্টি
নিম্নচার সরে যেতে শুরু করায় আজ থাকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। মাঝে মাঝে ২-এক পশলা বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নেমেছে শহরের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়াতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলছে। যার জেরে কালিম্পঙে ধসও নেমেছিল।

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস
শনি ও রবিবা বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে সপ্তাহান্সে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সেই বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি চলবে। তাহলে কী পুজোতেও এবার বৃষ্টি হবে । এই নিয়ে চিন্তায় আম বাঙালি। এদিকে গতকালই মুখ্যমন্ত্রী রাজ্যের পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন। পুজোয় করোনা বিধি মেনে ঠাকুর দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

কাটছে নিম্নচাপ
বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করছে। আগামী দু-তিন দিন েসটা ক্রমশ উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থানের উপর। মৌসুমী অক্ষরেখা জগদলপুর হয়ে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরে রাজ্যের ৬জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু গত ২৪ ঘণ্টায় নিম্নচার ক্রমশ সরে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা।












Click it and Unblock the Notifications