Weather update: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Weather update: আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আজও বৈশাখের তীব্র দহন থেকে মুক্তি। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গতকাল রাতেই কলকাতা শহরে ঝড়-বৃষ্টি হয়েছে। তার জেরে শহরে বেশ মনোরম আবহাওয়া রয়েছে। গত কয়েকদিন ধরেই সেই তীব্র দহনের পরিস্থিতিতে থেকে মুক্তি পেয়েছেন রাজ্যবাসী। উত্তর পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই সেই দহন জ্বালা আর নেই।

আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত তাপ প্রবাহের কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে চলবে ঝড়-বৃষ্টি। গতকাল বিকেল থেকে ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে কলকাতা শহরে। সন্ধে নামতে না নামতেই বৃষ্টিতে ভিজেছে শহর। আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছে শুক্রবারও তার ব্যতিক্রম হবে না। শুক্রবার বিকেল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি হবে।

কোন কোন জেলায় হবে বৃষ্টি

কোন কোন জেলায় হবে বৃষ্টি

তাপ প্রবাহ থেকে মুক্তি পেয়েছে রাজ্য। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আইএমডি কয়েকদিন আগেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিেত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে রাজ্যে

ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে রাজ্যে

এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটি ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আলিপুর আবহাওয়াদফতর জানিয়েছে, ৬মে নিম্নচাপটি তৈরি হবে। ইতিমধ্যেই আন্দামান সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল শুধু বাংলায় হবে না। ওড়িশা-বাংলা সীমানা বা বাংলাদেশ-বাংলা সীমান্তে হতে পারে ল্যান্ড ফল। তার জেরে কলকাতায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। তবে বড় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। ৬০-৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তাপ প্রবাহ থেকে মুক্তি

তাপ প্রবাহ থেকে মুক্তি

তাপ প্রবাহ থেকে মুক্তির কথা শুনিয়েছে আইএমডি। উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্যেই এখন ঝড়-বৃষ্টি চলছে। তবে এখনই যে একেবারে তাপ প্রবাহ থেকে মুক্তি মিলবে এমন নিশ্চয়তা দিতে পারেনি আইএমডি। মে মাসে রাজস্থান, মহারাষ্ট্রের একাধিক জায়গায় মে মাসে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। কাজেই এখনই তাপ প্রবাহ থেকে মুক্তির কথা শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+