আরও বাড়বে গরম, জেলা জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

আরও বাড়বে গরম, জেলা জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

সকালের দিকে শহরের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন একটা আশা নেই। জানিয়ে দিেয়ছে আলিুর আবহাওয়া দফতর। উল্টে বেলা বাড়লে অস্বস্তিকর গরম আরও বাড়বে। রাজ্যের চার জেলায় তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা অসহ্য গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মেঘলা আকাশ

মেঘলা আকাশ

গতকালই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে শহরে বেশ ভাল বাতাস বইছে। তাই গরম লাগলেও একটু রেহাই মিলছে শহরবাসীর। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘে ভরে আছে আকাশ। তার কারণে আরও গুমোট আবহাওয়া রয়েছে। সকাল থেকেই গরম বাড়ছে শহরে। রোদ না উঠলেও গুমোট ভাবের কারণে গরম অনুভূত হচ্ছে।

বাড়বে গরম

বাড়বে গরম

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে গরমের দাপট আরও বাড়বে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান বেশি থাকায় গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসেই রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

তাপপ্রবাহের সতর্কতা জারি

তাপপ্রবাহের সতর্কতা জারি

মার্চ মাস শেষ হতে এখনও ২ দিন বাকি। তার মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল থেকে তাপপ্রবাহ শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রিতে পৌঁছে িগয়েছে। সেকারণে তাপমাত্রার পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত এই চার জেলায় তাপ প্রবাহ চলবে।

কালবৈশাখী কবে

কালবৈশাখী কবে

চৈত্র মাস আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে। কিন্তু একদিনও কোনও চৈত্রের ঝঞ্ঝা বা কালবৈশাখী দেখা যায়নি। অন্যান্যবার চৈত্র মাসের শুরু থেকেই বিকেলে ঝড়-বৃষ্টি হয়ে থাকে। সেটা এবার আর হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিদরা জানিয়েছেন বঙ্গোপসাগরে জলীয়বাস্প তৈরি হলেও এখনও বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কাজেই িঠক কবে কালবৈশাখী হবে তার পূর্বাভাস এখনই দিতে পারছেন না তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+