Weather update: বৃষ্টি হলেও কমছে না গরম, আজও ভিজবে শহর

Weather update: বৃষ্টি হলেও কমছে না গরম, আজও ভিজবে শহর

গরম কিছুতেই কমছে না শহরে। ভ্যাপস গরমে জেরবার দশা। প্রতিদিনই প্রায় বিকেল থেকে চলছে ঝড়-বৃষ্টি কিন্তু তার পরেও গরম কমার কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে জেরবার দশা শহরবাসী। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বাড়বে ভ্যাপসা গরম

বাড়বে ভ্যাপসা গরম

আজও শহরে ঝড়-বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই কলকাতায় চলছে ঝড়-বৃষ্টি। তাতে মাঝে মাঝে কিছুটা তাপমাত্রা কমলেও সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। শুক্রবার সকাল থেকেই রোদ। ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই গরমের দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিকেলে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনই বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে গরম কমবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বাধিক রয়েছে। সেকারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শহরে, এমন ইঙ্গিতই দিয়েছে আলিপুর।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী হতে পারে। এবার জৈষ্ঠ্য মাসে হচ্ছে কালবৈশাখী। গতবছর পর্যন্ত বৈশাখ মাসে কলবৈশাখীর দেখা মিলেছিল। এবার শহরে কালবৈশাখীতে মারা গিয়েছেন কয়েকজন। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে গরম কমার কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম জারি থাকবে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি চলছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুিলতে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। গতকালের থেকে সামান্য কমবে বৃষ্টির দাপট। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণেই বর্ষার আগেই বাণভাসী হয়েছে অসম। ৫ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখােন। মারা গিয়েছেন ২৮ জন। পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনও।

এগোচ্ছে বর্ষা

এগোচ্ছে বর্ষা

বঙ্গোপসাগর ফের সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজই কেরলে বর্ষা প্রবেশ করার কথা। এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। এমনই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। মাঝে বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম বাতাসের কারণে গতি হারা হয়েিছল মৌসুমীবায়ুর তার েজরেই পিছিয়ে গেল কিনা বর্ষা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+