Weather update: কালবৈশাখীর রেশ কাটতেই ফিরল ভ্যাপসা গরম, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জেনে নিন

Weather update: কালবৈশাখীর রেশ কাটতেই ফিরল ভ্যাপসা গরম, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া জেনে নিন

কালবৈশাখীর দাপটে অনেকটাই গরমের দাপট কমেছিল রাজ্যে। কিন্তু সকাল হতেই সেই ঠান্ডা আমেজ ক প্রকার ভ্যানিস। ফের অস্বস্তিকর গরম বাড়তে শুরু করেছে শহরে। কিন্তু আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার জেরে তাপমাত্রার পারদ কমতে পারে বলে জানানো হয়েছে।

ভ্যাপসা গরম ফিরল শহরে

ভ্যাপসা গরম ফিরল শহরে

শুক্রবার বিকেলের কালবৈশাখীর দাপটে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছিল শহরের তাপমাত্রা। তার রেশ শনিবার ছিল। বেশ মনোরম আবহাওয়ায় দিন কাটিয়েছে শহরবাসী। কিন্তু কালবৈশাখীর দুদিন কাটতে না কাটতেই ফের ভ্যাপসা গরম বাড়তে শুরু করেছে শহরে। ফের অস্বস্তিকর গরমে জেরবার শহরবাসী। সকাল থেকেই বেড়েছে রোদের দাপট। ফের গরম বাড়তে শুরু করেছে শহরে। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিেয়ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সোমবার সকালেই আবার দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় সকালের দিকে ঝড়-বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু বৃষ্টি হলে সাময়িক ভাবে তাপমাত্রা কমলেও গরম খুব একটা কমবে না।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের েজলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তার জেরে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+