আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, হাঁসফাঁস গরম থেকে সাময়িক রেহাইয়ের আশা

আকাশের মুখ ভার, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, হাঁসফাঁস গরম থেকে সাময়িক রেহাইয়ের আশা

গতকাল রাত থেকেই মেঘ জমছে আকাশে। সকাল েথকেই মেঘলা আকাশ। হাসফাঁস গরম থেকে কি মিলবে একটু রেহাই। আশায় বুক বাঁধছিলেন শহরের মানুষ। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে গরম আরও বাড়বে।

মেঘলা আকাশ

মেঘলা আকাশ

গতকাল রাত থেকেই মেঘ জমছে আকাশে। সেকারণে রাতের দিকে গরমটাও বেড়েছিল। সকাল বেলা থেকেও আকাশে সূর্যের দেখা মেলেনি। মেঘলা আকাশের কারণে গরম বেড়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা একটু কমবে। গরম থেকে একটু রেহাই মিলবে। এমনই আশা করছিলেন শহরবাসী। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন রাজ্যবাসী। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই হাঁসফাঁস গরম থেকে আপাতত রেহাই মিলছে না।

 কী বলছে হাওয়া অফিস

কী বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি পড়া তো দূরের কথা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের মেঘ কেটে যাবে। তাপমাত্রা আরও বাড়বে শহরের। আগামী ২ দিন কলকাতার তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আকাশে মেঘ থাকলেও সেই মেঘে বৃষ্টি হওয়ার মত পর্যাপ্ত জলীয় বাস্প তৈরি হয়নি। বঙ্গোপসাগরেও এই মুহূর্তে কোনও িনম্নচাপের পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

মেঘলা আকাশ কলকাতায় দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

তাপমাত্রা ৪০ ডিগ্রিতে

তাপমাত্রা ৪০ ডিগ্রিতে

ইতিমধ্যেই ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। মার্চে এতটা তাপমাত্রা বৃদ্ধি খুব কমই হয়েছে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তার জেরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একাধিক রাজ্যে। রাজস্থানের বারমেঢ়ে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে । মুম্বইয়ের তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+