Weather update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি
Weather update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা জারি
এখনও পুরোপুরি দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠেিন। সেকারণে বর্ষার দাপট তেমন দেখা যাচ্ছে না। তবে ২৩ জুন থেকে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ আগামিকাল থেকে বর্ষার বর্ষণের দাপট বাড়ব দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর এবার দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির সতর্কতা জারি করেছে। তার জরে জুলাই মাস থেকে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আগািমকাল থেকে বাড়বে বৃষ্টি
দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও মৌসুমী বায়ু তেমন সক্রিয় হয়নি। কাজেই গত কয়েক দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ হচ্ছ। তেমন বর্ষার বৃষ্টি এখনও ঝেঁপে নামেনি। তার একমাত্র কারণ মৌসুমী বায়ু এখনও দক্ষিণবঙ্গে তেমন সক্রিয় হয়ে উঠতে পারেনি। আগািমকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার বর্ষণ বাড়বে। বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্ত বর্ষণও হয়েছে গতকাল রাতে। কিন্তু ভ্যাপসা গরম কমেনি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বন্যার সতর্কতা জারি
উত্তরবঙ্গে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষণের জেরে। এবার দক্ষিণবঙ্গেও অতি বর্ষণের সতর্কতা জারি করল হাওয়া অফিস। মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করায় জুনের শেষ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার বর্ষণ শুরু হবে। সেটা অতিবর্ষণে পরিণত হবে বলে সতর্ক করেছেন আবহাওয়া দফতর। ২৩ জুন রাতের দিকে মৌসুমি বায়ু অতি সক্রিয় হয় উঠব। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের দাপট বাড়বে। অন্যান্য বারে বর্ষায় যে পরিমান বর্ষণ হয় এবার তার থেকে বেশি বর্ষণ হবে দক্ষিণবঙ্গে এমনই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

বেশি বর্ষণের সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েেছ স্বাভাবিকের থেকে বেশি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবার। ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি বর্ষণ হবে এবার দক্ষিণবঙ্গে। তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয় ওড়িশা এবং ঝাড়খণ্ডেও অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিহার এবং ছত্তিশগড়ের উপরে এই মুহূর্তে অবস্থান করছে মৌসুমী বায়ু। বুধবার বিকেল থেকেই সেটা ছড়াতে শুরু করবে। অতিবর্ষণের জেরে ৩০ জুন থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি
বর্ষার অতি বর্ষণের কারণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। তিস্তা,তোর্ষা, রায়ডাক, কালজানি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ভুটান পাহাড়ে অবিরাম বর্ষণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের একাধিক েজলায় জল জমে গিয়েছে। পাহাড়ি এলাকায় ধস নেমেছে। শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ধস নামার কারণে। কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক জেলার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications