Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
ফের বৃষ্টির ভ্রুকুটি। তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। তার মধ্যে আবার উঁকি দিচ্ছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ চড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কয়েক দিন আগেই আইএমডির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে শীত বিদায় নিল দেশ থেকে। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

ফের বৃষ্টির ভ্রুকুটি
শীত বিদায় নিয়েছে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। কিন্তু বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। গোটা শীত জুড়েই প্রায় প্রতি সপ্তাহেই বৃষ্টির ধাক্কা সামাল দিতে হয়েছে বঙ্গকে। এবার বিদায় বেলাতেও বৃষ্টির ভ্রুকুটি হাজির। ফাগুনের প্রথমেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই আকাশ কেমন একটা ঘোলাটে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

কবে কাটবে মেঘ
কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মাঝে মাঝে হালকা রোদ উঠছে আবার মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। সোমবার বেলা বাড়লেই মেঘ পুরোপুরি কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে বিেকল থেকে। ঝাড়খণ্ডে ঘনীভূত ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। তবে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে।

কোন কোন েজলায় বৃষ্টি
পশ্চিনী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জেসায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এবার দার্জিলিঙে রেকর্ড তুষারপাত হয়েছে। তার সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় রেকর্ড পারদ পতন হয়েছে। তুষারপাত উপভোগ করেছেন পর্যটকরা।












Click it and Unblock the Notifications