আকাশে কালো মেঘের আনাগোনা, প্যাচপ্যাচে গরম থেকে মুক্তির আশা দেখাল আবহাওয়া দফতর
আকাশে কালো মেঘের আনাগোনা, প্যাচপ্যাচে গরম থেকে মুক্তির আশা দেখাল আবহাওয়া দফতর
প্যাচপ্যাচে গরম থেকে মিলবে রেহাই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে আজ থেকে বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশে সকাল থেকেই কালোমেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে বইছে হাওয়া। তাতেই আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী।

অবশেষে আসছে স্বস্তির বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাসের স্বস্তির খবর শোনালা। আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। ৪০ থেেক ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও মিলবে রেহাই। কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তার সঙ্গে হাওয়াও দিয়েছে। শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

কোন কোন জেলায় বৃষ্টি
সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি
পূর্ব মেদিনীপুর, কলকাতা,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুধু আজ নয় আগামী ২ দিনই রাজ্যের এই জেলা গুলিতে বষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার দেরে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
শুধু দক্ষিণবঙ্গের জেলা গুলিতেই নয় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আবার গত কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিধ্বংসী ঝড় হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলা ঝড়ের দাপটে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকহাজার ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে। ৩ জন মারা গিয়েছেন। একাধিক গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।

বৃষ্টি হবে অন্যরাজ্যেও
শুধু পশ্চিমবঙ্গে নয়, বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একাধিক রাজ্যে। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বায়ু প্রবেশ করেছে প্রচুর জলীয়বাষ্প নিয়ে তার জেরে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বর্ষণ হবে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, সিকিমে আজ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে।












Click it and Unblock the Notifications