মার্চেই বঙ্গে তীব্র দহন, জারি হল তাপ প্রবাহের সতর্কতা
মার্চেই বঙ্গে তীব্র দহন, জারি হল তাপ প্রবাহের সতর্কতা
বৃষ্টির দেখা নেই। মার্চের মাঝামাঝি থেকে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল রাজ্যে। মাস শেষ হওয়ার আগেই তাপ প্রবাহ শুরু হয়ে যাবে। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের চার জেলায় পর পর ২ দিন তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

তাপ প্রবাহের সতর্কতা জারি
মার্চ মাসেই গরমে হাসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্রথমের দিকে বেশ হালকা ঠান্ডা থাকলেও মার্চ মাসের ১০ তারিখের পর থেকে গরম বাড়তে শুরু করে। সেই যে উর্ধ্বমুখী হয়েছে পারদ সেটা বেড়েই চলেছে প্রতিদিন। তাপমাত্রা ইতিমধ্যেই একাধিক জেলায় ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার জেরে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের কোনও কোনও জেলায়।

কোন কোন জেলায় তাপ প্রবাহ
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছেষ আগামী বৃহস্পতি এবং শুক্রবার পর পর ২ দিন তাপ প্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে কলতাকায় তাপপ্রবাহের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকবে সেকারণে গরমে ঘাম অনুভূত হবে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
কলকাতায় গত কয়েক দিন ধরেই হাঁসফাঁস করা গরম অনুভূত হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার পারদ চড়ছে। তার সঙ্গে বেলা বাড়লেই গলদঘর্ম পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তি নেই। কয়েকদিন সন্ধে থেকে বেশ হাওয়া দিচ্ছিল। তাতে গরমের মধ্যেই রেহাই মিলছিল কিছুটা। কিন্তু হতকাল থেকে সেই হাওয়াও কমে গিয়েছে। যার জেরে সকাল থেকে সন্ধে হাসফাঁস গরমে নাজেহাল শহরবাসী।

দিল্লিতে রেকর্ড গরম
শুধু কলকাতাই যে গরমে হাঁসফাস করছে তা নয়। গোটা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি তীব্র দহবে পুড়ছে। রাজধানী দিল্লিতে বছরের উষ্ণতম দিন কাটিয়ে ফেলেছে মার্চ মাসেই। তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। দিল্লির একাধিক জায়গায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমভারতের রাজস্থান, গুজরাতেও তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।এবার মার্চ মাসেই গোটা দেশে গরম বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা দাবি করেছেন মার্চ মাসে একবারও বৃষ্টি না হওয়ার কারণেই এই গরমের তীব্রতা বাড়ছে।












Click it and Unblock the Notifications