Weather update: তীব্র দহনে পুড়ছে শহর, দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি তাপ প্রবাহের সতর্কতা
Weather update: তীব্র দহনে পুড়ছে শহর, দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি তাপ প্রবাহের সতর্কতা
৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে শহরের তাপমাত্রা। গরমে হাঁসফাঁস দশা শহরবাসীর। এরই মধ্যে আবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। কাজেই আগামী সাতদিন গরমের দাপট সহ্য করতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। মে মাস পড়ার আগেই শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার ঘটনা এর আগে খুব কমই ঘটেছে।

৪০ ডিগ্রি কলকাতা
এক লাফে ৪ ডিগ্রি বাড়ল শহর কলকাতার তাপমাত্রা। গতকাল ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল পারদ। আর আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকাল থেকেই রোদের দাপট। সকাল ৬টার রোদ দেখলে মনে হচ্ছে ৯টা বেজে গেছে। তার সঙ্গে ততটাই গরম। হাওয়ার লেশ মাত্র নেই। রাত পর্যন্ত গরম হাওয়া। গাছের একটি পাতাও নড়ছে না। গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আরও অস্বস্তিকর গরমনুভূত হচ্ছে। আগামী ৪-৫ দিনএরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
শুধু শহর কলকাতা নয়, দহনে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলাতেও তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। সেখানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই সাত জেলা হল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে। এই সার জেলায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে তাপমাত্রার পারদ।

৪০ ডিগ্রি পার করল কোন কোন জেলা
শহর কলকাতা ৪০ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছে। মার্চ মাসে যা বিরল বলে মনে করছেন আবহাওয়া বিদরা। রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। সেই তালিকায় রয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়ার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২.৫ ডিগ্রিতে। আসানসোলের তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রিতে। অন্যদিকে বর্ধমান শহরের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়াও তাই। ৪১ ডিগ্রি পার করে গিয়েছে তাপমাত্রার পারদ। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
একদিকে যেমন তীব্র দহন জ্বালায় পু়়ড়ছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই উত্তর বঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার কালবৈশাখীর দাপটে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝডে়র দাপটে কোচবিহার জেলায় ৩ জন মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications