Weather update: হাওয়ায় উড়ে যাচ্ছে কালো মেঘ, আজ থেকে ফের বাড় বাড়বে গরম
Weather update: হাওয়ায় উড়ে যাচ্ছে কালো মেঘ, আজ থেকে ফের বাড় বাড়বে গরম
কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতায় বষ্টির দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর উল্টো কথা শোনাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বাড়বে তাপমাত্রার পারদ। আজ থেকে ফের বাড়বে গরম। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই আগামী সপ্তাহে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বাড়বে পারদ
তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে দিয়েছে ফের। গত তিনদিন ধরে কালোমেঘের আনাগোনা বেড়েছে আকাশে।
কিন্তু কিছুতেই বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দফতর যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস িদয়েছিল। ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছিল হাওয়া অফিস। আকাশে গত তিনদিন ধরে কালো মেঘের আনাগোনা দেখা গেলেও বৃষ্টি দেখা মেলেনি শহরে। গরমে তাপমাত্রা আরও বেড়েছে। সকালে কালো মেঘ বেলা বাড়তেই মেঘ কেটে উঁকি দিত রোদ।

বাড়বে গরম
বৃষ্টি তো দূরের কথা আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রার পারদ আরও চড়বে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুিলতে নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। চড়া রোদের পাশাপাশি বাড়বে অস্বস্তি কর গরম। বাতাসে আপেক্ষিকর আর্দ্রতার পরিমান বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম বাড়বে রাজ্যের একাধিক জেলায়।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
গত তিন দিন ধরে মহানগরের আকাশো কালো মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মেলে নি। তাপমাত্রার পারদ বেড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আগামী কয়েকদিন আকাশে কালো মেঘের আনাগোনাএও দেখা যাবে না। শহরের তাপমাত্রা আরও বাড়বে। হাঁসফাঁস গরমে নাজেহাল হবে শহরবাসী। তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারেব বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণবঙ্গে যখন হাঁসফাঁস গরম উত্তরবঙ্গে তখন স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ঝড় বৃষ্টি। একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুিলতে। সেকারণে আপাতত কয়েকটা দিন স্বস্তিতেই থাকবেন উত্তরবঙ্গবাসী। আবহাওয়ার তেমন কোনও হেরফের হবে না। রবিবারও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টির আশা করা হয়েছিল তার থেকে বেশিই বৃষ্টি হয়েছে বলে জািনয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণাবর্তের কারণে গরম
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জেরে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমী বায়ু। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুিলতে সেকারণে আপাতত কয়েকটা দিন ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। পুরুিলয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। হাঁসফাঁস গরমে কাহিল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কলকাতা শহরে এখনও পর্যন্ত একটিও কালবৈশাখী হয়নি।












Click it and Unblock the Notifications