Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আকাশে কালো মেঘের আনাগোনা, আজই বৃষ্টিতে ভিজবে শহর, কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস

আকাশে কালো মেঘের আনাগোনা, আজই বৃষ্টিতে ভিজবে শহর, কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস

গতকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। রাতের দিকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। যার জেরে গরমের দাপট একটু কমেছে। আজ থেকেই শহরে ঝেঁপে নামবে বৃষ্টি এমনই আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমন কী বিকেলের দিকে কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঝেঁপে নামবে বৃষ্টি

ঝেঁপে নামবে বৃষ্টি

আজ থেকে ঝেঁপে নামবে বৃষ্টি। গতকালই মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বভারতের একাধিক রাজ্যে বৃষ্টি হবে। তারসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গতকাল থেকেই শহরের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে তেমন সূর্যের দেখা মেলেনি। মেঘেই ঢাকা ছিল আকাশ। বেলা বাড়ার পর মাঝে মাধে রোদ উঁকি দিচ্ছে কিন্তু তেমন ভাবে দেখা যাচ্ছে না। আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে।

কালবৈশাখীর পূর্বাভাস

কালবৈশাখীর পূর্বাভাস

আজই শহরে কালবৈশাখী হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে এটাই হবে শহরের প্রথম কালবৈশাখী। বিকেলের দিকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলেপুর আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঘাম হবে। তবে তেমন হাঁসফাঁস করা গরম অনুভূত হবে না বলেই জানিয়েছ আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টি

কোন কোন জেলায় বৃষ্টি

শুধু শহর কলকাতা নয়, বৃষ্টি হবে জেলাতেও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দুপুরের মধ্যেই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তার জেরে তাপমাত্রার কিছু পতন হবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২২ এপ্রিল পর্যন্ত দার্জিলিঙে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিঙের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও প্রবল ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। গত কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট দেখিয়েছে। তীব্র ঝড়ে একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+