Weather update: অবশেষে বর্ষা প্রাপ্তি দক্ষিণবঙ্গের, আজ কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
Weather update: অবশেষে বর্ষা প্রাপ্তি দক্ষিণবঙ্গের, আজ কেমন থাকবে আবহাওয়া
অবশেেষ বর্ষা এসেছে দক্ষিণবঙ্গ। গত ২ দিন ধরেই দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। সকাল থেকেই মেঘের আনাগোনা আকাশে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে তেমন বর্ষার দাক্ষিণ্য দক্ষিণবঙ্গ পাবে না। বর্ষার বর্ষণ হলেও গুমোট গরম থেকে আপাতত রেহাই মিলবে না।

সক্রিয় মৌসুমীবায়ু
অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। দীর্ঘ গরমের পর অবশেষে স্বস্তির বর্ষণ শহরে। আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই শহরে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গুমোট গরম থেকে খুব একটা মুক্তি মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বর্ষণের কারণে সাময়িক ভাবে তাপমাত্রা কমলেও পরে আবার গুমোট গরম অনুভূত হবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভবিকের থেকে ২ ডিগ্রি কম।

কেমন বর্ষা হবে শহরে
আলিপুর আবহাওয়া দফতর বর্ষার আগমন বার্তা দিলেও বর্ষণ নিয়ে তেমন সুখবর শোনাতে পারেনি। কারণ মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও তেমন ভাবে এখনও সক্রিয় হয়ে ওঠেনি। অর্থাৎ বর্ষার স্বাভাবিক বর্ষণের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ ৩ জুন রাজ্যে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের মত উপযুক্ত পরিবেশ অনেক দেরিতে তৈরি হয়েছে। এখনও পুরোপুরি গতি পায়নি বর্ষা। কাজেই এবার দক্ষিণবঙ্গে বর্ষার বর্ষণে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয় দফতর।

জেলা গুলিতে কেমন বর্ষণ
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলা গুলিতে হাল্কা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গতকাল বিকেল থেকে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান জেলায় হাল্কা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। তার জেরে তাপমাত্রার সামান্য পতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে খুব একটা স্বস্তি মিলবে না। তাপমাত্রার সাময়িক পতন হলেও বাতাসে আর্দ্রতা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই উত্তরবঙ্গের জেলা গুলিতে চলছে বর্ষণ। তাপমাত্রার পারদ সেখানে অনেকটাই কমে গিয়েছে। উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভয়বহ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর বঙ্গের জেলা গুলিতে। উত্তরবঙ্গ লাগোয়া অসমের বন্যা পরিস্থিতি ভয়বহ আকার নিয়েছে। সেখনে প্রায় ২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।












Click it and Unblock the Notifications