Weather update: কলকাতায় পারদ চড়ল ৩৩ ডিগ্রি, চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস

Weather update: কলকাতায় পারদ চড়ল ৩৩ ডিগ্রি, চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস

বসন্তেই বাড়ছে দহন। কলকাতার তাপমাত্রা পার করল ৩৩ ডিগ্রি। দোলে আরও চড়বে তাপমাত্রা এমনই পূর্বাভাস িদয়েছে আবহাওয়া দফতর। চৈত্রের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহেরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গ্রীষ্মের দহন বাড়তে শুরু করেছে শহরে। জয়বায়ু পরিবর্তনের কারণে চরম প্রাকৃতিক আবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে গোটা বিশ্বকে। অতিবৃষ্টি থেকে শুরু করে তীব্র দহন,তাপ প্রবাহ, প্রবল ঘূর্ণিঝড় রকম একাধিক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে গোটা বিশ্বকে।

পারদ চড়ছে শহরের

পারদ চড়ছে শহরের

শহরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তের মনোরকম আবহাওয়ার রেশ ধীরে ধীরে মলিন হতে শুরু করে দিয়েছে। ৩৩ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে শহরের তাপমাত্রা। সকালের দিকে একটু হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই বাড়ছে দহন। আগামী কয়েকদিনে সেই তাপমাত্রার পারদ আরও ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে বলে জানা গিয়েছে। ৩৩ থেেক ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে তাপমাত্রার পারদ।

তাপপ্রবাহের পূর্বাভাস

তাপপ্রবাহের পূর্বাভাস

ফাল্গুন মাসেই বাড়ছে দহন জ্বালা। গ্রীষ্মের পারদ ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে একটু শীতের আমেজ থাকলেও। মার্চের প্রথম সপ্তাহের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। সেই তাপমাত্রা চড়তে চড়তে মাসের মাঝামাঝি ৩৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। হাওয়া অফিস বলছে চৈত্রের শুরুতেই তাপপ্রাবাহের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বৃষ্টির সম্ভাবনা নেই

বৃষ্টির সম্ভাবনা নেই

আগামী কয়েক সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। গোটা শীত জুড়ে দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝায় ভিজেছে রাজ্য থেকে জেলা। প্রবল শীতের মধ্যে বৃষ্টিতে কেঁপেছে রাজ্য। কিন্তু শীত উধাও হতেই বৃষ্টিও কার্যত উধাও হয়ে গিয়েছে। তাপমাত্রার পারদ চড়ছে। কিন্তু বৃষ্টির রেশ নেই। আগামী কয়েকদিন আর বৃষ্টির কোনও দেখা মিলবে না। কাজেই মার্চের শেষেই গ্রীষ্মের প্রবল দহন অনুভূত হবে রাজ্য জু়়েড়।

পশ্চিমের জেলায় হালকা বৃষ্টি

পশ্চিমের জেলায় হালকা বৃষ্টি

তাপ প্রবাহের পূর্বাভাসের মাঝেই আবার সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+