Weather update: অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি, দুপুর থেকে বৃষ্টিতে ভিজবে শহর

Weather update: অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি, দুপুর থেকে বৃষ্টিতে ভিজবে শহর

গতকাল সন্ধের বৃষ্টিতেই ভ্যাপসা প্যাচপ্যােচ গরম থেকে রেহাই পেয়েছে শহরবাসী। শুক্রবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার দুপুর থেকেই নাকি ভারী বর্ষণে ভিজবে শহর। অস্বস্তিকর গরম থেকে মিলবে রেহাই। জেলার শহরগুিলতেও হবে বর্ষণ এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি

প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি

গতকাল সন্ধে েথকে স্বস্তির বর্ষণে ভিজেছে শহর। হঠাৎ বর্ষণে মুক্তি মিলেছে প্যাচপ্যাচে গরম থেকে। রাতে আরামের ঘুম ঘুমিয়েছে মহানগরি। কয়েক পশলা বৃষ্টিতেই কমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকে মেঘলা আকাশ। গরমের তেমন রেশ নেই। বেশ আরাম দায়ক আবহাওয়া। কলকাতা সংলগ্ন শহরতলীতেও গতকাল বিকেলের পর
বৃষ্টি হয়েছে। তার জেরে তাপমাত্রা কমেছে। প্যাচপ্যাচে গরম অনুভূত হচ্ছে না। দুই ২৪ পরগনাতেও বর্ষণ হয়েছে।

শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস

শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস

শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ছে শুক্রবার দুপুর থেকে বৃষ্টিতে ভিজবে শহর। ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এটা প্রাক বর্ষার বর্ষণ কিনা তা নিয়ে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গের জেলাগুিলতে এখনও বর্ষা আসেনি। উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা। তবে বর্ষা আসার তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গে এমনই জানিয়েছে হাওয়া অফিস। তবে শুক্রবার বর্ষণ হলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমবে। অস্বস্তিকর আবহাওয়া থকে মুক্তি পাবে শহরবাসী।

উত্তরবঙ্গে ভারী বর্ষণ

উত্তরবঙ্গে ভারী বর্ষণ

বর্ষা শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। পার্বত্য জেলা গুলিতে চলছে ভারী বর্ষণ। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তরাই, ডুয়ার্সেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে গতকাল থেকেই নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। আগামী পাঁচ দিন দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে

দক্ষিণবঙ্গে বর্ষা কবে

দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার এক সপ্তাহের মধ্যেই দক্ষিণ বঙ্গে বর্ষার প্রবেশ ঘটে। কিন্তু এবার সেটা হয়নি। দক্ষিণবঙ্গেই থমকে রয়েছে বর্ষার বর্ষণ। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা আসার মত উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে না। অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে না। সেই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু এগোতে পারছে না দক্ষিণ বঙ্গের দিকে। ঠিক কবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানাতে পারছেন না তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+