Weather Update: ভাদ্রের প্যাচপ্যাচে গরম চলবে কদিন? কেমন থাকবে আজকের আবহাওয়া জেনে নিন

সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। বর্ষার মেঘ কেটে দেখা দিয়েছে শরতের নীল আকাশ। পুজো পুজো ভাব একটা আবহাওয়ায়। মাঝে মধ্যেই আবার আকাশের মুখ ভার করে হচ্ছে বৃষ্টি। আজও নীল আকাশের মাঝে মেঘের আনাগোনা রয়েছে। একেবারেই যে রোদ ঝলমলে আকাশ থাকবে তা নয়।

দিনের যেকোনও সময় কলকাতা সহ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলা গুলিতে।

Weather Update

সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েচে বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে।

কলকাতা শহরে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। কিন্তু বেলা বাড়লে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুজোর বাজার মাটি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে বাজার করতে গেলে সঙ্গে রাখুন ছাতা। তাতে রোদ এবং বৃষ্টি উভয়ের হাত থেকেই রক্ষা পাওয়া যাবে। কলকাতা শহরে মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ভাদ্রের ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বাতাসে জলীয় বাস্পের পরিমান বেশি থাকার কারণে আবহাওয়া অস্বস্তিকর থাকবে বলে জানা গিয়েছে।

তবে পশ্চিমের রাজ্যগুলিতে চলছে প্রবল বর্ষণ। তেলেঙ্গানা এং অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে অন্ধ্র প্রদেশে। ভয়াবহ পরিস্তিতি তৈরি হয়েছে অন্ধ্র এবং তেলেঙ্গানায়। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। এবং বিশেষ আর্থিক অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে সেটা পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হবে বলে জানানো হয়েছে। গুজরাত উপকূলে ইতিমধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে। তার জেরে সেপ্টেম্বর মাসে গুজরাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+