Weather Update: উত্তরবঙ্গে ফের অতিবৃষ্টির সতর্কবার্তা! দক্ষিণবঙ্গেও কি ভারী বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (south bengal) জেলাগুলিতে জুনে আর ভারী বৃষ্টির (rain) সম্ভাবনা নেই। থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে (North Bengal) ফের অতিবৃষ্টি

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (south bengal) জেলাগুলিতে জুনে আর ভারী বৃষ্টির (rain) সম্ভাবনা নেই। থাকতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে (North Bengal) ফের অতিবৃষ্টির মধ্যে পড়তে চলেছে। যা নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায়অতিপ্রবল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেই কারণে আবহাওয়া দফতরের তরফে এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি মালদহ জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টাঅর্থাৎ ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলকভাবে মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাততউত্তরবঙ্গের জেলাগুলির কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গেক ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গেক ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বৃগস্পতিবার সকালেরমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় আকাশ অংশত মেঘলা

কলকাতায় আকাশ অংশত মেঘলা

এদিন সকালে আবহাওয়া দফতরের দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। কেআথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাথাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্জ্রতা ৯০%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৬ (২৬.৬)
বহরমপুর ২৫.৮ (২৬)
বাঁকুড়া ২৫.৯ (২৫.৬)
বর্ধমান ২৫ (২৪.৮)
কোচবিহার ২৪.৬ (২৫.৪)
দার্জিলিং ১৬.২ (১৫.৪)
দিঘা ২৮.৫ (২৭.৯)
কলকাতা ২৭.৭ (২৬.৯)
দমদম ২৭.৬ (২৭)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ ২৭.৬ (২৭.৩)
মেদিনীপুর ২৭ (২৭.১)
শিলিগুড়ি ২৪.৩ (২৪.৭)
শ্রীনিকেতন ২৬.৪ (২৬ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+