Weather Update: মেঘলা আকাশে দিনের শুরু, সকালেই কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। তাপমাত্রা অন্য দিনের তুলনায় কম। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (south bengal) ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের (North Bengal)কয়েকটি জেলায় ভারী বৃষ্টির

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। তাপমাত্রা অন্য দিনের তুলনায় কম। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (south bengal) ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের (North Bengal)কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয় পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয়ের পরামর্শও দেওয়া হয়।

 উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু

দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমী বায়ু

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ জুন সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাওভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু আপাতত দুর্বল। সেই কারণেই এই পরিস্থিতি, জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া দক্ষিণবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে আবহাওয়া দফতরের দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পূর্বাভাস গত কয়েকদিনের মতোই। মেঘলা আকাশের সঙ্গে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়ারের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৯ (২৫.৮)
বহরমপুর ২৫.৬ (২৬)
বাঁকুড়া ২৫ (২৫)
বর্ধমান ২২ (২৪ )
কোচবিহার ২৫.৭
দার্জিলিং ১৬ (১৬.৫)
দিঘা ২৬.৫ (২৫.৯)
কলকাতা ২৬.৯ (২৭.৩)
দমদম ২৬.১ (২৭.১)
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.২)
মালদহ ২৬.৯ (২৬.৯)
মেদিনীপুর ২৫.৬ (২৭.১)
শিলিগুড়ি ২৫.১ (২৫)
শ্রীনিকেতন ২৫.২ (২৬.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+