Weather Update: সকাল থেকে মেঘের গর্জন, ৫ জেলায় শুরু বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

সকাল থেকে কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার। বর্ষার (South West Monsoon) আগমন হলেও তার লেশ মাত্র নেই। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জায়গাতেই একই অবস্থা। আবহাওয়া দফতর জানিয়ে, আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। ত

সকাল থেকে কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার। বর্ষার (South West Monsoon) আগমন হলেও আপাতত তার লেশমাত্র নেই। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জায়গাতেই একই অবস্থা হয়ে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়ে, আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। তবে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গে কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফ থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছে।

তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুন রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা
থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জুন রবিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আবহাওয়া দফতরের থেকে দেওয়া হয়নি। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা গত কয়েক দিনের মতোই। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৮ (২৬.৯)
বহরমপুর ২৬ (২৬)
বাঁকুড়া ২৫ (২৫.৯)
বর্ধমান ২৪ (২৫)
কোচবিহার (২৬.৩)
দার্জিলিং ১৬.৫ (১৬.৬)
দিঘা ২৫.৯ (২৭.৯)
কলকাতা ২৭.৩ (২৭.২)
দমদম ২৭.১ (২৭)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.২)
মালদহ ২৬.৯ (২৬.৫)
মেদিনীপুর ২৭.১ (২৭.১)
শিলিগুড়ি ২৫ (২৫.৯)
শ্রীনিকেতন ২৬.১ (২৬ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+