Weather Update: ভারী বৃষ্টি না মেঘলা আকাশ? কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস দিকে পারেনি আবহাওয়া (Weather) দফতর। তবে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মাঝে মধ্যেমেঘলা থাকতে পারে বলে জানা

উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, আপাতত দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস দিকে পারেনি আবহাওয়া (Weather) দফতর। তবে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মাঝে মধ্যে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ জুন শনিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৯ (২৫.৭)
বহরমপুর ২৬ (২৫.৪)
বাঁকুড়া ২৫.৯ (২৫)
বর্ধমান ২৫ (২৩)
কোচবিহার ২৬.৩ (২৫.১)
দার্জিলিং ১৬.৬ (১৫)
দিঘা ২৭.৯ (২৭.৮)
কলকাতা ২৭.২ (২৬.১)
দমদম ২৭ (২৫.৮)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.৬)
মালদহ ২৬.৫ (২৬.৮)
মেদিনীপুর ২৭.১ (২৬.১)
শিলিগুড়ি ২৫.৯ (২৫.৩)
শ্রীনিকেতন ২৬ (২৫.৬)

দেশের বিভিন্ন অংশের আবহাওয়া

দেশের বিভিন্ন অংশের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দেশের পশ্চিমাংশে বিশেষ করে কোঙ্কন, গোয়া, উপকূল কর্নাটক, কেরল ও মাহেতে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ২৫ ও ২৬ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব থেকে পশ্চিম দিকে একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীত রয়েছে। যা গিয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+