Weather Update: ৫ জেলায় হতে পারে ভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সর্বত্রই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিন দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা ব

সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিন দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘলা। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলতে থাকলেও তার বেগ কমবে। তবে ২-৩ দিন পরে তা ফের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত ১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে আর দুদিনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ে।

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার এই তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ২৫.৬)
বহরমপুর ( ২৬ )
বাঁকুড়া ( ২৪)
বর্ধমান ( ২৩)
কোচবিহার (২৫.১)
দার্জিলিং ( ১৫.৫)
দিঘা (২৩.১)
কলকাতা (২৫.১)
দমদম ( ২৫.১)
কৃষ্ণনগর (২৬.৮)
মালদহ (২৫.২)
মেদিনীপুর (২৩.৭)
শিলিগুড়ি (২৫)
শ্রীনিকেতন (২৪.৫ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+