Weather Update: ২ জেলায় অতিভারী আর ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ! একনজরে বাংলার আবহাওয়া

উত্তরবঙ্গের দুই জেলায় এখনও ভারী বৃষ্টি চলছে। তবে অন্য জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমেছে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়াহয়েছে। আগামী দিন দুয়েকের

উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলায় এখনও ভারী বৃষ্টি চলছে। তবে অন্য জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমেছে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মেঘলা আবহাওয়া। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন দুয়েকের মধ্যে মৌসুমী বায়ু সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর।

 উত্তরবঙ্গের ২ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সেখানে একই ধরনের আবহাওয়া চলায় ইতিমধ্যেই সেখানে কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি এবং বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন মঙ্গলবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কাথেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাত দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

কলকাতার আকাশ মেঘলা থাকবে

কলকাতার আকাশ মেঘলা থাকবে

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদিনই কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহকারে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৬ (২৫.৯)
বহরমপুর ২৬ (২৫.৬)
বাঁকুড়া ২৪ (২৩.৯)
বর্ধমান ২৩ (২২.৮)
কোচবিহার ২৫.১ (২৪.৩)
দার্জিলিং ১৫.৫ (১৫.৬)
দিঘা ২৩.১ (২৫.৭)
কলকাতা ২৫.১ (২৫.৬)
দমদম ২৫.১ (২৬ )
কৃষ্ণনগর ২৬.৮ (২৬.৮)
মালদহ ২৫.২ (২৬)
মেদিনীপুর ২৩.৭ (২৫.৬)
শিলিগুড়ি ২৫ (২৫.৫)
শ্রীনিকেতন ২৪.৫ (২৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+