Weather Update: লেট রানে আ্রষাঢ়ের প্রথম দিনে দক্ষিণবঙ্গে বর্ষা! একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া

গত কয়েকদিন ধরে আবহাওয়া (weather) দফতরের ইঙ্গিত দক্ষিণবঙ্গে বর্ষার (monsoon) আগমন হতে যাচ্ছে। এদিন অর্থাৎ আষাঢ়ের প্রথম দিনেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের সরকারি ঘোষণার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে দক্ষিণব

গত কয়েকদিন ধরে আবহাওয়া (weather) দফতরের ইঙ্গিত দক্ষিণবঙ্গে বর্ষার (monsoon) আগমন হতে যাচ্ছে। এদিন অর্থাৎ আষাঢ়ের প্রথম দিনেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের সরকারি ঘোষণার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন খুব একটা সক্রিয়ভাবে হবে না।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভস, এদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে প্লাবন সতর্কতা

উত্তরবঙ্গে প্লাবন সতর্কতা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জুন শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে ভারী থেকে অতিপ্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি হতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রির মতো কম থাকলেও পরবর্তী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ জুন শনিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আগামীদুদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তবে এর পরের ২ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করলেও তা দুর্বলই থাকবে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও কলকাতায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৭ (২৫.২)
বহরমপুর ২৬ (২৫.৬)
বাঁকুড়া ২৬ (২৩.১)
বর্ধমান ২৫ (২২)
কোচবিহার ২৩.৯ (২৪.৫ )
দার্জিলিং ১৫.২ (১৫.৮)
দিঘা ২৭.৪ (২৫.৫)
কলকাতা ২৮.৮ (২৩.৯)
দমদম ২৮.৯ (২২.৭)
কৃষ্ণনগর ২৮.৪ (২৮.৪)
মালদহ ২৭.৯ (২৬.৬)
মেদিনীপুর ২৬.৭ (২৫.৫ )
শিলিগুড়ি ২৪.৩ (২৪.২)
শ্রীনিকেতন ২৭.৪ (২৩.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+