Weather Update: এদিনও আর্দ্রতাজনিত অস্বস্তি! দক্ষিণবঙ্গে কবে বর্ষা, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গেই থমকে রয়েছে বর্ষা। যার জেরে সেখানকার দু থেকে তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়া (

উত্তরবঙ্গেই থমকে রয়েছে বর্ষা। যার জেরে সেখানকার দু থেকে তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করছেন আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা।

 উত্তরবঙ্গের ২ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুন শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহকারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জুন শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী থেকে অতিভারী বৃষ্টি আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে কোথাও শুকনো, কোথাও ঝড়বৃষ্টি

দক্ষিণবঙ্গে কোথাও শুকনো, কোথাও ঝড়বৃষ্টি

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ জুন শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ১১ জুন শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে
দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের কোনও পূর্বাভাস নেই। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ মৌসুমী বায়ুর জন্য অনূকুল পরিস্থিতি তৈরি হলেও হতে পারে ।

কলকাতায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া

কলকাতায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওযা দফতরের তরফে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৯.৬ (২৪.৯)
বহরমপুর ২৭.৬ (২৫.৪)
বাঁকুড়া ২৮.৯ (২৫.৯)
বর্ধমান ২৪.৬ (২৪)
কোচবিহার ২৪.৮ (২৫.৫)
দার্জিলিং ১৬.২ (১৬)
দিঘা ২৯.৩ (২৪.৩)
কলকাতা ২৯.৫ (২৭.৮)
দমদম ২৯.৪ (২৮.১)
কৃষ্ণনগর ২৮.৪ (২৭.১)
মালদহ ২০.৮ (২৬.৯)
মেদিনীপুর ২৯.১ (২৫.১)
শিলিগুড়ি ২৪.৬ (২৬.৬)
শ্রীনিকেতন ২৮.৪ (২৫.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+