Weather Update: বিশ্বকর্মা পুজোতেও কি ভাসবে বাংলা? কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি জেনে নিন

শিয়রে পুজো এদিকে দুর্যোগে জেরবার শহর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে প্রবল বর্ষণ। গত তিনদিন ধরে টানা বর্ষণ চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশ্বকর্মা পুজোকে কি কাটবে দুর্যোগ। সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।

কিন্তু আলিপুর আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে তাতে খুব একটা আশা নেই। অর্থাৎ বিশ্বকর্মী পুজো একেবারেই বৃষ্টিমুক্ত কাটবে না। গত কয়েকদিনের মতো লাগাতার বর্ষণ না হলেও কলকাতা শহরে মাঝে মধ্যেই দমকা বাতাস বইবে।

viswakarma puja

নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে বিপর্যস্ত। তারপরে আবার মঙ্গলবার রয়েছে ষাঁড়াষাঁড়ি কটাল। তার জেরে সুন্দরবনের বাঁধগুলি ফের বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে সেখানকার বাসিন্দাদের। সমুদ্রে জলোচ্ছ্বাস অনেকটাই বেড়েছে। সাগরে জলস্তর বেড়েছে। তার জেরে একাধিক বাধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উপকূলবর্তী এলাকার বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন। প্রয়োজনে তাঁদের বাড়িতে শুকনো খাবার মজুত রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কন্ট্রোলরুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। সোমবার থেকে কলকাতায় কিছুটা বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মাঝে মধ্যে ২ এক পশলা বৃষ্টি হতে পারে। তবে লাগাতার বর্ষণের সম্ভাবনা আর কলকাতায় নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। তার জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিন বর্ষণ জারি থাকবে। তার জেরে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় চলবে তুমুল বর্ষণ। তবে কলকাতায় সোমবার থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে।

কাজেই বিশ্বকর্মা পুজো বৃষ্টিমুক্ত হওয়ার সম্ভাবনা অকেবারেই নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি চলবে দমকে দমকে। একেবারেই বৃষ্টি মুক্ত হবে না শহর। আগামী কয়েকদিন চলবে বর্ষণ। ইতিমধ্যেই নাগারে বৃষ্টিতে ভেসে গিয়েছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+