আবহাওয়ার খবর: ২০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা, ফের উঁকি দিচ্ছে নিম্নচাপ, কবে থেকে বৃষ্টি জেনে নিন
আবহাওয়ার খবর: ২০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা, ফের উঁকি দিচ্ছে নিম্নচাপ, কবে থেকে বৃষ্টি জেনে নিন
২০ ডিগ্রির নীচে নামল শহরের তাপমাত্রা। নভেম্বরের মাঝামাঝি মনোরম আবহাওয়ায় খুশি শহরবাসী। উত্তুরে হাওয়ার কারণেই তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই মনোরম আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবার নয়। কারণ সপ্তাহান্তে ফের নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে। শুক্রবারের পর থেকে ফের আকাশে মেঘ উঁকি দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

২০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা
মেঘ কাটতেই মনোরম আবহাওয়া। অনেকটাই নামল শহরের তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটে ২০ ডিগ্রির নীচে নামল তাপমাত্রা। এক ধাক্কায় একেবারে শীতের আমেজ শহরে। বৃষ্টি থামার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। অনেক জেলতেই গরম পোশাক পরা শুরু হয়ে গিয়েছে। রাতে কম্পল গায়ে দিতে হচ্ছে। কলকাতা শহরে এখনও তেমন পরিস্থিতি তৈরি না হলেও রাতের দিকে হালকা চাদর গায়ে দিতে হচ্ছে শহরবাসীকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই মনোরম আবহাওয়া আরও তিন চারদিন থাকবে শহরে। আর তাতেই খুশির মেজাজে রয়েছেন শহরবাসী।

কত থাকবে শহরের তাপমাত্রা
হাওয়া অফিস জানাচ্ছে আজ শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। অর্থাৎ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গত সপ্তাহেও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল। তবে সেটা সামান্য কম। এটা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নীচে নেমে যাবে । দিনের তাপমাত্রাও অনেকটা কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। ২৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে জানানো হয়েছে।

ফের নিম্নচাপের ভ্রুকুটি
কিন্তু এই মনোরম আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। সেটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। ফলে ফের সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। পূবালি হাওয়ার দাপটে বাধা পাবে উত্তুরে হাওয়া। যার জেরে ফের বাড়বে তাপমাত্রা। সাগর থেকে প্রচুর পরিমানে জলীয়বাষ্প ঢুকতে শুরু করবে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামিকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার সেটি দক্ষিণ অন্ধপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।

কবে থেকে রাজ্যে শীত
আবহাওয়া দফতরের আধিকারীকরা জানিয়েছে ২০ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে জাঁকিয়ে শীত প্রবেশ করবে। ১৬ নভেম্বর থেকেই রাজ্যে শীতের আমেজ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু নিম্নচাপের জেরে মাঝে শীতে চ্ছেদ পড়বে। সপ্তাহান্তে বৃষ্টি চলবে। মেঘ কাটলে আবার শীত পড়বে বলে জানিেয়ছে হাওয়া অফিস। তবে শীত নিয়ে আরও একটি সুখবর শুিনয়েছে হাওয়া অফিস এবার শীত দীর্ঘ হবে। অর্থাৎ বেশি সময় ধরে শীত অনুভব করতে পারবেন আবহাওয়াবিদরা। এ বছর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও রয়েছে।ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের আমেজ থাকবে শহরে।












Click it and Unblock the Notifications