দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে পূর্বাভাস আবহাওয়া দফতরের
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গ ভাসবে বৃষ্টিতে পূর্বাভাস আবহাওয়া দফতরের
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাজারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারসঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়ার তেমন হেরফের হবে না। তাপমাত্রা কম বেশি ওঠা নামা করবে। চৈত্র শেষের পথে হলেও তাপমাত্রার পারদ কিন্তু এখনও তেমন চড়েনি। মার্চ মাসের শেষের দিকে কয়েকদিন গরম পড়েছিল ঠিকই। কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু এপ্রিল মাস পড়ার পর থেকে তাপমাত্রা সেই ৩৬ িডগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করছে। তার সঙ্গে সকােল এবং বিকেলে মনোরম হাওয়া দিচ্ছে। যার কারণে তাপমাত্রার তেমন বোঝা যাচ্ছে না।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে শুস্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে আগামিকাল থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কোচবিহারে৷ আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার েবগে বইবে ঝোড়ো হাওয়াও৷ উত্তরবঙ্গের ৫ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

কেমন থাকবে কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামি কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে। তাই তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে। বিকেলের পর দখিনা বাতাস বইবে, ফলে গরম কম অনুভূত হবে। যদিও গত কয়েকদিন ধরেই দক্ষিণা বাতাস বইছে দক্ষিণবঙ্গের জেলা গুলিেত। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা হলেও থাকবে।

তাপপ্রবাহের সতর্কতা
পশ্চিমবঙ্গে তেমন গরমের দাপট না থাকেও উত্তর এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দহনের তীব্রতা বাড়ছে। বিহার এবং ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। একাধিক রাজ্যে আবার লু বইতে শুরু করেেছ। অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুিলতেও লু-র সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications