সকাল থেকে রোদের দাপট, ভ্যাপসা গরম, বিকেলে কি মিলবে স্বস্তি, কী জানাচ্ছে হাওয়া অফিস জেনে নিন
সকাল থেকে রোদের দাপট, ভ্যাপসা গরম, বিকেলে কি মিলবে স্বস্তি, কী জানাচ্ছে হাওয়া অফিস জেনে নিন
উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণ বঙ্গে এখনও দেখা মেলেনি বর্ষার মেঘের। এদিকে সকাল থেকে কড়া রোদ., অস্বস্তিকর গরম বাড়তে শুরু করেছে। তবে বিেকলে দিকে বৃষ্টির পূর্বাভাস গিয়েছে হাওয়া অফিস। কিছুটা হলেও মিলবে স্বস্তি বলছে আবহাওয়া দফতর।

ভ্যাপসা গরম
গতকাল বিকেলে আকাশ কালো করে মেঘ এলেও তেমন বৃষ্টি হয়নি। ঠান্ডা বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছিল রাতে। কিন্তু সকাল থেকেই ফের ভ্যাপসা গরম বেড়ে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ফের রোদের দাপট। ফের ভ্যাপসা গরমে হাসফাঁস অবস্থা। গাছের পাতাটুকুও নড়ছে না। তার উপরে রোদের তীব্রতা বাড়ছে।

বর্ষা ঢুকেছে বঙ্গে
নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েেছ বাংলায়। উত্তরবঙ্গের ৬ জেলায় বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার, শিলিগুড়ি, সহ একাধিক জায়গায় গতকাল থেকেই দফায় দফায় বর্ষার বৃষ্টি চলছে। আজও বর্ষার বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ রয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পর্বাভাস
উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেওএখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকছে না। তবে আজ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেলের পর থেকে।

কলকাতায় বৃষ্টি হবে কি
গত কয়েকদিন ধরেই প্রবল রোদ আর ভ্যাপসা গরমে জেরবার মহানগর। বিকেলের দিকে মেঘ করে হালকা বৃষ্টি হলেও গরম কমছে না। সোমবার সকাল থেকেও তীব্র রোদ আর অস্বস্তিকর গরমে জেরবার অবস্থা শহরবাসীর। হাওয়া অফিস জানিয়েছে সোমবার বিকেলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় তাই দুপুর গড়াতেই আংশিক মেঘলা হবে আকাশ। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকািছ ঘোরাফেরা করবে।












Click it and Unblock the Notifications