Weather update: বিদায় বেলায় কাঁপাচ্ছে শীত, বৃহস্পতিবার থেকে চড়বে পারদ

Weather update: বিদায় বেলায় কাঁপাচ্ছে শীত, বৃহস্পতিবার থেকে চড়বে পারদ

গতকাল থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল। সরস্বতী পুজোর পরের দিন প্রায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা। বুধবার পর্যন্ত পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে শীতের বিদায় বেলা আসন্ন।

 আরও নামল তাপমাত্রা

আরও নামল তাপমাত্রা

বৃষ্টির মেঘ কাটতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল। সরস্বতী পুজোর দিন থেকেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমেছে। গতকালের পর আজ রবিবার অনেকটাই নেমেছে তাপমাত্রা। কলকাতায় আজ অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। তার সঙ্গে বইছে হিমেল হাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রার পারদ নামতে শুরু করে দিয়েছে। বিদায় বেলায় জাঁকিয়ে শীত পড়ছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 বৃহস্পতিবার থেকে চড়বে পারদ

বৃহস্পতিবার থেকে চড়বে পারদ

বৃহস্পতিবার থেকে চড়বে তাপমাত্রার পারদ। এমনই জানিয়েছে হাওয়া অফিস। তাবে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়ে যাবে এমন হবে না। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। প্রথমে রাতের দিকে শীত শীত ভাব থাকবে। আর দিনের বেলায় তাপমাত্রা বাড়তে শুরু করবে। ধীরে ধীরে বসন্তের আবহাওয়া ঢুকবে রাজ্যে। সোমবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। রবিবারে চেয়ে সামান্য বাড়বে আগামিকালের তাপমাত্রা। এবাবেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 হালকা বৃষ্টির পূর্বাভাস

হালকা বৃষ্টির পূর্বাভাস

শীতের মােঝই আবার মাঝে মধ্যে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। ৮ ও ১০ তারিখ থেকে ফের উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। বৃহস্পতি থেকে রাজ্যে মেঘ ঢুকতে শুরু করবে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যে। গোটা শীতকাল জুড়েই দফায় দফায় পশ্চিমী ঝঞ্জার জেরে বর্ষণ হয়েছে রাজ্যে। সরস্বতী পুজোর আগেরদিনও প্রবল বর্ষণ হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তাপমাত্রার পারদ যার জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছিল। ফের বৃষ্টির ভ্রুকুটি রয়েছে সপ্তাহের মাঝামাঝি।

 উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তর বঙ্গের জেলা গুলিতে টানা বর্ষণ চলছে। পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টি চলছে। দার্জিলিঙে লাগাতার তুষারপাত চলছে। গতকালও তুষারপাত হয়েছে দার্জিলিং জেলায় যার জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। অনেকদিন পর দার্জিলিঙে লাগাতার তুষারপাত হয়ে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+