শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে দহনের তীব্রতা? কী বলছে হাওয়া অফিস

শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে দহনের তীব্রতা? কী বলছে হাওয়া অফিস

শুক্রবার থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোবসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে শুরু করেছে তার জেরেই বৃষ্টি বলে জানানো হয়েছে। যদিও এখনও গরমের তেমন তীব্রতা নেই। সকাল থেকেই হালকা হালকা মেঘে ঢাকা থাকছে আকাশ। তার সঙ্গে বেশ ঠান্ডা হাওয়া। দিনভরইও ঠান্ডা হাওয়া বইছে। সেকারণে গরম তেমন অনুভূত হচ্ছে না কলকাতা শহরে।

রেহাই দিচ্ছে মেঘলা আকাশ

রেহাই দিচ্ছে মেঘলা আকাশ

তীব্র দহন বলতে যা বোঝায় সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি শহরে। কখনও মেঘ কখনও রোদের খেলা চলছে। সকাল থেকে মেঘলা আকাশ । তার সঙ্গে বেশ মনোরম হাওয়া চলছে দিনভর। রাতেই হাওয়ার কারণে তাপমাত্রা তেমন অনুভূত হচ্ছে না। বলা ভাল গরম তেমন অনুভূত হচ্ছে না। আগামি কয়েকদিন এমনই কাটবে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়াদফতর। মার্চে শেষে প্রহব গরম পড়লেও এপ্রিেলর প্রথম থেকে তেমন গরম অনুভূত হচ্ছে না শহরে। রোদ থাকলেও ঠান্ডা হাওয়ার কারণে ছায়ায় দাঁড়ালেই জুড়িয়ে যাচ্ছে শরীর।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসম ভবনের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তার জেরেই বৃষ্টি হবে বঙ্গে। সব জেলাই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে। তবে শুধু পশ্চিমবঙ্গে নয় বৃষ্টি হবে মেঘালয়, অসম, অরুণাচলপ্রদেশ, সিকিমেও। উত্তর পূর্বের অধিকাংশ রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তাপ প্রবাহের সতর্কতা

তাপ প্রবাহের সতর্কতা

এরই মধ্যে আবার উত্তর এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এমনকি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও লু বইতে শুরু করবে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী ৫ দিন রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জম্মু, হিমাচল প্রদেশ, দক্ষিণ হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশির ভাগ অংশে লু বইবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তীব্র দহন থেকে আপাতত দিল্লি মুক্তি পাচ্ছে না। তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।

বৃষ্টির সম্ভাবনা নেই

বৃষ্টির সম্ভাবনা নেই

পশ্চিমবঙ্গে বৃষ্টি হলেও পশ্চিম ভারত এবং মধ্য ভারতের অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁেছ গিয়েছে। সেখানে লু বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেকারণে সাধারণ মানুষকে দুপুরে বাড়ির বাইরে থাকতে নিষেধ করা হয়েছে। বিকেল ৩টের পর যেন সকলে বাড়ির বাইরে বেরোন সেই পরামর্শ েদওয়া হয়েছে। এবছর মার্চ মাস থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। মার্চ মাসেই তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছি দেশের একাধিক রাজ্যে। মহারাষ্ট্রে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছিল বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+