বৃষ্টি থেকে এখনও রেহাই নেই, শনিবার থেকে কমবে তাপমাত্রা

বৃষ্টি থেকে এখনও রেহাই নেই, শনিবার থেকে কমবে তাপমাত্রা

রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। হেমন্তেও বৃষ্টির পূর্বাভাস। আগামী ২ থেকে তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুিলতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও মেঘলা থাকবে কলকাতার আকাশ। তবে শনিবার থেকে পারদ পতন হবে বলে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস।

হেমন্তেও চলবে বৃষ্টি

হেমন্তেও চলবে বৃষ্টি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, হাওড়ায় আগামী কয়েকদিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আজ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে

কলকাতার আবহাওয়া কেমন থাকবে

কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার কারনে আজ এবং আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সকালে রোদ উঠলেও বিকেলের দিকে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে কিছু কিছু জায়গায় সামান্য কুয়াশাও হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। বাতাসে প্রচুর আর্দ্রতা থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুস্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সপ্তাহান্তের শীতের আমেজ

সপ্তাহান্তের শীতের আমেজ

বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য কমেছে রাজ্যে। শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে রাজ্যে। সপ্তাহান্তে শীতের পরশ অনুভূত হতে পারে বলে আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহায়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া থাকবে মনোরম। তাই আপাতত আবহাওয়ার তেমন হেরফের হবে না উত্তরবঙ্গে। গত কয়েকসপ্তাহে প্রবল বর্ষণে বিধ্বস্ত অবস্থা ছিল দার্জিলিঙে সহ পাহাড়ের একাধিক জায়গায়। সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল দার্জিলিঙের। একাধিক জায়জায় ধ্বসের কারনে বন্ধ হয়ে গিয়েছিল সড়ক যোগাযোগ।

 কাঁপাবে শীত

কাঁপাবে শীত

বর্ষার মত এবার শীতেও চরম আবহাওয়া অনুভূত হবে। ইতিমধ্যেই উত্তর ভারতের একাধিক জায়গায় শীত পড়তে শুরু করেছে। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে। যার প্রভাব পড়তে শুরু করবে বলে জানা গিয়েছে। এবার শীতে কাঁপিয়ে ঠান্ডা পড়বে এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিদরা। জলবায়ু পরিবর্তনের কারনেইএই পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা বিশ্বে। এই কারণেই শীতকালে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় প্রবল ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ১ বছর ধরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+