আবহাওয়ার খবর: নিম্নচাপের ভ্রুকুটির মধ্যেই শীত নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস

আবহাওয়ার খবর: নিম্নচাপের ভ্রুকুটির মধ্যেই শীত নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস

মেঘ নেই আকাশে। তাপমাত্রা নামতে শুরু করেছে শহরের। এবার কী জাঁকিয়ে শীত? এই নিয়ে অবশ্য সুখবর শোনাল হাওয়া অফিস। শহরের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। আরও নামছে তাপমাত্রার পারদ। জেলাগুলির তাপমাত্রাও কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কবে থেকে শীত

কবে থেকে শীত

তাপমাত্রার পারদ নামতে শুরু করল। নিম্নচাপের মেঘ কাটার পর থেকেই শহরের তাপমাত্রা পারদ নামতে শুরু করেছিল। উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। যার জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। ২০ ডিগ্রি থেকে এখন ১৯ ডিগ্রিতে নেমে এসেছে শহরের তাপমাত্রা সকাল থেকে শীতশীত আমেজ। হালকা গরম পোশাক পরতে হচ্ছে সকালের দিকে। একেবারে ভোরে একটু কুয়াশা দেখা গিয়েছে। মোদের উপর নভেম্বরের শেষ থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে শহরে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে কলকাতার তাপামাত্রা ১৮ ডিগ্রির নীচে নামতে পারে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমতে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 ফের নিম্নচাপের ভ্রুকুটি

ফের নিম্নচাপের ভ্রুকুটি

একের পর এক নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। ডিসেম্বর মাসেও ফের নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীতের বাঁধা হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। নভেম্বরের শেষ দিকেই দক্ষিণ আন্দামান সাগরের উপরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওড়িশা উপকূলে পৌঁছবে সেই নিম্নচাপটি। তার জেরে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কাজেই ডিসেম্বরের প্রথমে ফের শীতে বাধা পড়তে চলেছে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা রয়েছে। এই রকম আবহাওয়াই থাকবে সকাল থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে। রাতের দিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। সকালে এবং রাতে তাপমাত্রার পতন একটু বেশি হবে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় কমবে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। আগামী কয়েকদিনে সেটা আরও নামবে বলে জানিয়েছে। ডিসেম্বর মাসের প্রথমে কিছুটা তাপমাত্রার পারদ বাড়লেও। ১৫ তারিখ থেকে জাঁকিেয় শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+