Weather update: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

শীতের কাঁটা সেই পশ্চিমীঝঞ্ঝা। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির হবে। রবিবারেও সকাল থেকে মেঘলা আকাশ। একাধিক জেলায় থাকবে ঘন কুয়াশাও। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির পূর্বাভাস

এক পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কা কাটতে না কাটতে হাজির আরেক পশ্চিমী ঝঞ্ঝা। মাঘের শুরুতে জাঁকিয়ে শীত পড়লেই তাতে কাঁটা হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। গত শুক্রবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করেছে। দিনভর মেঘলা আকাশ। ভোরের দিকে কুয়াশা। কখনও কখনও হালকা বৃষ্টিও দেখা দিচ্ছে আকাশে। যার জেরে মাঘের শীতে কোপ পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জেলায় কেমন থাকবে আবহাওয়া

জেলায় কেমন থাকবে আবহাওয়া

শুধু কলকাতায় নয় জেলায় জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

মঙ্গলবারও হবে বৃষ্টি

মঙ্গলবারও হবে বৃষ্টি

রবিবারেই শেষ নয় বৃষ্টি হবে মঙ্গলবােরও। ২৫ জানুয়ারি ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৬ জানুয়ারি থাকে বদলাতে শুরু করবে তাপমাত্রা। বৃহস্পতিবারের পর থেকে ফের পারদ নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ ফের শীতের দেখা মিলবে বলে জানিয়েছে।

কুয়াশার সতর্কতা

কুয়াশার সতর্কতা

হতে পারে বলে জািনয়েছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। ভোরের দিকে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করেছে। দুই বঙ্গের জেলাগুলিতেই আগামী ৪৮ ঘণ্টা কুয়াশা থাকবে বলে জানিয়েছে আওয়া অফিস। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন ছিল বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+