বাড়ল শহরের তাপমাত্রা, বড়দিনে জাঁকিয়ে শীতে ছন্দ পতন ঘটাবে পশ্চিমী ঝঞ্ঝা
বাড়ল শহরের তাপমাত্রা, বড়দিনে জাঁকিয়ে শীতে ছন্দ পতন ঘটাবে পশ্চিমী ঝঞ্ঝা
পর পর কয়েকদিন জমিয়ে ঠান্ডার পর ফের বাড়ল শহরের তাপমাত্রা। সপ্তাহান্তে বড়দিন। ক্রিসমাসে জাঁকিয়ে শীতে বাঁধা পড়তে চলেছে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পারদ চড়েছে। তবে শীতের আমেজ রয়েছে শহরে। বড়দিনেও সেই শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীত নতুন বছরের শুরুতেই ফের দেখা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

বাড়ল তাপমাত্রা
শীতের ঝোড়ো ইনিংস ধাক্কা খেল বড়দিনের আগেই। বুধবার শহরের তাপমাত্রা কিছুটা বাড়ল। তবে শীতের আমেজ রয়েছে শহরে। শীতের তেমন কনকনে ঠান্ডার আমেজ নেই। সকালের দিেক শহরের সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় শীত শীত অনুভূতিটা রয়েছে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকািছ থাকবে।

পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা
রাজ্যে পারদ পতনে ছন্দোপতন ঘটাবে পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চুম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। সেকারনে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে রাজ্যে। তারসঙ্গে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি আজ দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখাটি। সেকারণেই রাজ্যের তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে বড়দিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
শহর কলকাতার পাশাপাশি দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছিল। শনিবারের পর থেকে তাপমাত্রা ফের নামতে শুরু করবে দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে। অর্থাৎ রবিবার ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা,পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও তাপমাত্রা নামতে শুরু করবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করবে রবিবার থেকে। অর্থাৎ উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গে বড়দিনে কনকনে ঠান্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। তবে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ নামতে শুরু করায় কনকনে ঠান্ডায় কাঁপবেন উত্তরবঙ্গবাসী। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলা গুলিতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে। এবার শীতের দাপট বাড়বে গোটা দেশে। ইতিমধ্যেই আইএমডির পক্ষ থেকে গোটা উত্তর ভারতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে রেকর্ড তাপমাত্রার পতন দেখা গিয়েছে। যার জেরে রেলওয়ে ৬২টি ট্রেন বাতিল করেছে।












Click it and Unblock the Notifications