Weather update: কুয়াশা ঢাকা আকাশে ঘুম ভাঙল শহরের, প্রজাতন্ত্র দিবসে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
Weather update: কুয়াশা ঢাকা আকাশে ঘুম ভাঙল শহরের, প্রজাতন্ত্র দিবসে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন
সকাল থেকে মেঘলা আকাশ। কুয়াশা ঢাকা অবস্থাতেই ঘুম ভাঙল শহরের। আজও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে কম থাকবে দৃশ্যমানতা। বুধবারের পর থেকে অবশ্য তাপমাত্রার পরদ নামবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সকাল থেকে মেঘলা আকাশ
সকাল থেকেই মেঘলা আকাশ। কুয়াশা ঢাকা সকালে ঘুম ভাঙল শহরের। আজও দিনভর মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে শহরের পারদ পতনের সম্ভাবনার কথা থাকলেও তেমন নামেনি পারদ। বুধবার সকাল থেকে শহরের তাপমাত্রা তেমন ছিল না। ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল তাপমাত্রা। স্বাবাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

বৃষ্টির পূর্বাভাস
শহরের আকাশে মেঘ কাটতে শুরু করলেও তাপমাত্রার পারদ পতন হয়নি। মুর্শিদাবাদ এ বীরভূম জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই প্রজাতন্ত্র দিবসে দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

কখন পরিষ্কার হবে আকাশ
বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানানো হয়েছে। আগামিকাল থেকেই নামবে তাপমাত্রার পারদ এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ সপ্তাহান্তে শীত অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকেই পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন আবহাওয়া বিদরা। কিন্তু মেঘলা আকাশ এবং কুয়াশার কারণে পারদ পতন হয়নি।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি ও রবিবারের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications