Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় উধাও হবে শীত, কোন কোন জেলায় বর্ষণ জেনে নিন

Weather update: ফের বৃষ্টির ভ্রুকুটি, পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় উধাও হবে শীত, কোন কোন জেলায় বর্ষণ জেনে নিন

আরও বাড়ল তাপমাত্রা। কলকাতা এবং জেলার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় বাড়ছে তাপমাত্রার পারদ। সোমবার থেকে মেঘে ঢাকবে শহরের আকাশ। কলকাতা সহ ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 বাড়ল তাপমাত্রা

বাড়ল তাপমাত্রা

কনকনে ঠান্ডার আমেজ উধাও। ফের বাড়ল তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে শহরের আকাশে কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তেজ। আগামী ৪৮ ঘণ্টা শহরে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই চলবে বৃষ্টি বলে মনে করা হচ্ছে।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সপ্তাহের শুরুতেই বদলে যাবে ছবিটা। এমনই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারীকরা। সোমবার থেকেই কলকাতা সহ রাজ্যের ৭ জেলায় বষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বৃষ্টিও। যার জেরে তাপমাত্রার পারদ চড়বে। আগামী সপ্তাহে শীতের আমেজ তেমন অনুভূত হবে না ককাতা শহর সহ জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-এ রবিবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

জোড়া পশ্চিমী ঝঞ্ঝা

জোড়া পশ্চিমী ঝঞ্ঝা

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ৪দিন তাপমাত্রার পারদ চড়বে। একটি পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে উপর থেকে প্রভাব বিস্তার করতে শুরু করে দিয়েছে। আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ৭-৯ জানুয়ারির মধ্যে আসবে। কাগেই জানুয়ারি মাসের দ্বীতিয় সপ্তাহটা তেমন শীত অনুভূত হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফার কারণেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বেশ জাঁকিয়ে শীত পড়েছি রাজ্যে। সেই পারদ পতনটা আর দেখা যাবে না।

কুয়াশার সতর্কতা

কুয়াশার সতর্কতা

শীতের দাপট কমেও কুয়াশা বজায় থাকবে। পাঁচ জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা থাকবে আগামী ৪৮ ঘণ্টা। অর্থাৎ কুয়াশায় ভোরের দিকে ঢাকা থাকবে আকাশ। আগামী কয়েকদিন ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনই জানানো হয়েছে।
এদিকে আবার দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই তুষারপাত আরও বাড়বে।

বিস্তারিত আসছে...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+