Weather update: সুখবর শোনাল হাওয়া অফিস, ৭ জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি, গরম থেকে রেহাই পাবে কি শহর

Weather update: সুখবর শোনাল হাওয়া অফিস, ৭ জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি, গরম থেকে রেহাই পাবে কি শহর

ঝেঁপে নামবে বৃষ্টি আশার কথা শোনালা আবহাওয়া দফতর। রাজ্যের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাঁসফাঁস গরম থেকে কবে শহরবাসী মুক্তি পাবেন সেটা নিয়ে নিশ্চিত কোনও আশার কথা শোনাতে পারেননি আববাওয়াবিদরা।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

হাঁসফাঁস গরম েথকে মুক্তির পথ আশা দেখালা আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের সাত জেলায় অবশেষে
বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে রবিবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। তার জেরে সাময়িক ভাবে তীব্র গরম থেকে রেহাই পাবে রাজ্যবাসী।

কলকাতায় কবে বৃষ্টি

কলকাতায় কবে বৃষ্টি

যে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা নেই। কলকাতাবাসী আপাতত গরম থেকে রেহাই পাবেন না বলেই জানিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বেড়েছে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। তার সঙ্গে হাঁসফাঁস গরম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম বেশি হচ্ছে। সেকারণে আরও বেশি করে অস্বস্তিকর গরম বাড়ছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তাপপ্রবােহর সতর্কতা জারি

তাপপ্রবােহর সতর্কতা জারি

একদিকে যখন সাত জেলায় গরম থেকে স্বস্তির খবর শোনাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আবার রাজ্যের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায় আগামী ২ দিন তাপপ্রবাহের সতর্কতা জাির করা হয়েছে। এদিকে আবার সোমবার বষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলায়। তার জেরে এই জেলাগুলিতে কিছুটা হলেও রেহাই পাবেন মানুষ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

গরমে একদিকে যেমন নাজেহালা দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষ। উত্তরবঙ্গে আবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ১৪ এবং ১৫ এপ্রিল উত্তরবঙ্গের ২ দুই েজলায় প্রবল ঝড় হয়েছে। তাতে কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবল ক্ষতি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+