Weather Update: বাংলায় আরও বাড়ল তাপমাত্রা, সঙ্গে কুয়াশার দাপট! আট জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
একেবারে ভোরের দিকে কুয়াশার (fog) দাপট না থাকলেও তারপরের ঘন্টা দুয়েক ব্যাপকভাবে কুয়াশার দাপট দেখা যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সঙ্গে বেড়েছে ন্যূনতম তাপমাত্রাও। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী,
একেবারে ভোরের দিকে কুয়াশার (fog) দাপট না থাকলেও তারপরের ঘন্টা দুয়েক ব্যাপকভাবে কুয়াশার দাপট দেখা যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সঙ্গে বেড়েছে ন্যূনতম তাপমাত্রাও। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সাদা দিন আকাশ খানিকটা মেঘলা থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার সারা রাজ্যেই বৃষ্টির (rain) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে করছেন আবহবিদরা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রির মতো হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হ্লাক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রির মতো বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। রাত কিংবা সকালের দিকে কুয়াশা কিংবা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার ন্যূনতম তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রির মতো। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে বুধবারবার পর্যন্ত ৪ দিনে তাপমাত্রা বৃদ্ধি হল প্রায় সাড়ে তিন ডিগ্রির মতো। কেননা রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৩ (১১.৫)
বালুরঘাট ১২.৪ (১১.৪)
বাঁকুড়া ১৪.২ ( ১১.৮)
ব্যারাকপুর ১৪.২ (১২.৪)
বহরমপুর ১৪.৪ (১৩)
বর্ধমান ১৩.৮ (১২.৬)
ক্যানিং ১৫.৪ (১৪)
কোচবিহার ৮.৩ (৮.১)
দার্জিলিং ২.৫ (২.৪)
দিঘা ১৬.২ (১৫.৯)
কলকাতা ১৬.৫ (১৪.৯)
মালদহ ১৩.৫ (১২.৮)
পানাগড় ১২ (১০.৭)
পুরুলিয়া ১০.৬ (১০.৩)
শিলিগুড়ি ৯.২ (১১.৭)
শ্রীনিকেতন ১২.৯ (১১.৬)












Click it and Unblock the Notifications