Weather Update: স্লগ ওভারে শীতের ব্যাটিং, তাপমাত্রা স্বাভাবিকের নিচে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা (temperature) স্বাভাবিকের নিচে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং তা স্বাভাবিকের কাছে যাবে। হাল্কা উত্তরে হাওয়ার সঙ্গে
কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা (temperature) স্বাভাবিকের নিচে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং তা স্বাভাবিকের কাছে যাবে। হাল্কা উত্তরে হাওয়ার সঙ্গে শীতের আমেজ আপাতত বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের মধ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পরের দিন তিনেকে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপরের তিনদিনে ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। রবিবারের তুলনায় এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৪ (১১)
বালুরঘাট ১২.৮ (১১.৪)
বাঁকুড়া ১১.৩ (১০.৮)
ব্যারাকপুর ১১.৪ (১১.২)
বহরমপুর ১২.৬ ( ১১)
বর্ধমান ১১ ( ১১.৪)
ক্যানিং ১২.৬ (১২)
কোচবিহার ৭.৬ (৬.৪)
দার্জিলিং ২.২
দিঘা ১৩.৪ ( ১২.৪)
কলকাতা ১৩.৬ (১৩.২)
মালদহ ১২.৪ (১১.৭)
পানাগড় ১০.২ (১০.১)
পুরুলিয়া ১০.১ ( ৯)
শিলিগুড়ি ৮.৮ (৫.৮ )
শ্রীনিকেতন ১০.৭ (১০ )












Click it and Unblock the Notifications