Weather Update: বৃষ্টি না পরিষ্কার আকাশ, কেমন থাকতে চলেছে সরস্বতী পুজোর দিন! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘলা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে তিন ডিগ্রির বেশি। এদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে সময় লাগবে বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের
সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘলা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে তিন ডিগ্রির বেশি। এদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে সময় লাগবে বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বা কিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর পরের দুদিনে সমতল এলাকায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ ফেব্রুয়ারি রবিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দিন দুয়েকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে এদিন শুক্রবারের তুলনায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রির বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.২ (১৬.২)
বালুরঘাট ১১.৪ (১২)
বাঁকুড়া ১৪.৬ ( ১৬.৭)
ব্যারাকপুর ১৫.২ ( ১৮.৮)
বহরমপুর ১১.২ (১২.৪)
বর্ধমান ১৩.২ (১৭.৮)
ক্যানিং ১৫ (১৮.৬)
কোচবিহার ১২.৪ (১৩.৯)
দার্জিলিং (৩.৪)
দিঘা ১৫.৪ ( ২০.৮)
কলকাতা ১৬.৬ (১৯.৮)
মালদহ ১২.৮ (১৪.৯)
পানাগড় ১৪ (১৬.৩)
পুরুলিয়া ১১.১ (১৩.১)
শিলিগুড়ি ১১ (১৩.৬)
শ্রীনিকেতন ১২ (১৫.৬)












Click it and Unblock the Notifications