Weather Update: সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সামনের দিন দশেকে মধ্যে বাংলায় বর্ষার আগমন। তবে তার আগে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী দুপুর কিংবা বিকেলের পরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ২ জেলায়

সামনের দিন দশেকে মধ্যে বাংলায় বর্ষার আগমন। তবে তার আগে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী দুপুর কিংবা বিকেলের পরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

 ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্বে বর্ষা

২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্বে বর্ষা

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পূর্বে বর্ষা ঢুকবে। ত্রিপুরা-মেঘালয় হয়ে বর্ষার প্রবেশ হবে উত্তর-পূর্বে। তারপর তা বাকি রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ে। অরুণাচল প্রদেশ হয়ে অসমে প্রবেশের পরেতা উত্তরবঙ্গে প্রবেশ করে। বাংলায় দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়ে থাকে। মনে করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে এবং দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে। আবহাওয়া বিশেষজ্ঞরা
জানিয়েছেন বর্ষার জন্য নিচুর দিকে যে মেঘের প্রয়োজন, তা এখনও তৈরিই হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা


আসানসোল ২৭.৯ (২৫.৭)
বহরমপুর ২৪.৬ (২৫.৪)
বাঁকুড়া ২৭.৩ (২৫.৯)
বর্ধমান ২৬.২ (২৫)
কোচবিহার ২৫.৬ (২৫.৮)
দার্জিলিং ১৫.২ (১৪.৬)
দিঘা ২৯.৩ (২৬.৯)
কলকাতা ২৮.৩ (২৭.১)
মালদহ ২৭.৬ (২৭.৪)
শিলিগুড়ি ২৫.২ (২২.৭)
শ্রীনিকেতন ২৬.৭ (২৫.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+