৪ জেলায় তাপপ্রবাহ, ১২ জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে হাঁসফাঁস অবস্থা। চার জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই নেই। তবে উত্তরবঙ্গের জন্য স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দফতর।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে হাঁসফাঁস অবস্থা। চার জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই নেই। তবে উত্তরবঙ্গের জন্য স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) দফতর। আপাতত কোথাও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ এপ্রিল শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ এপ্রিল শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলারগুলির আবহাওয়া শুকনো থাকবে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। রাজ্যের মধ্যে বুধবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বুধবারের মতোই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৪)
বালুরঘাট (২৩.৮)
বাঁকুড়া (২৫.৯)
ব্যারাকপুর (২৬.২)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৫)
ক্যানিং (২৬)
কোচবিহার (২০.৮)
দার্জিলিং (১২)
দিঘা (২৬.৫)
কলকাতা (২৬.৮)
মালদহ (২৪.৩)
পানাগড় (২৬.২)
পুরুলিয়া (১৯.৫)
শিলিগুড়ি (২২.৭)
শ্রীনিকেতন (২৫.৫)

দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা

দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিন পশ্চিম রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশে তীব্র তাপপ্রবাহ হতে পারে। এছাড়াও দক্ষিণ হরিয়ানা এবং দিল্লিতে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমাচল প্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশায় ১ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানায় ২ এপ্রিলের মধ্যে গুজরাতের ১ থেকে ৩ এপ্রিলের মধ্যে, পূর্ব মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্রে আগামী ৫ দিনের মধ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+