Weather Update: কলকাতার পাশাপাশি জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের তুলনায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও, তা স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে। পরপর কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা (winter) অনুভব করছেন রাজ্যবাসী। তবে শীত প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। এদিন থেকে তাপম

রবিবারের তুলনায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও, তা স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে। পরপর কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা (winter) অনুভব করছেন রাজ্যবাসী। তবে শীত প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। এদিন থেকে তাপমাত্রা বৃষ্টি আর ৪ ও ৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরে শীত ফের ফিরে আসবে কিনা, তা এখনই বলতে পারছে না আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। এবার আর তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে সমতল এলাকায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশাও দেখা দিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৫ (১০.৫)
বালুরঘাট ১০.৮ (১০.৪)
বাঁকুড়া ১০.৫ (১০.৩)
ব্যারাকপুর ১১.৮ (৯.৬)
বহরমপুর ১২.২ (১১)
বর্ধমান ১১ (১০)
ক্যানিং ১৪.২ (১০.৪)
কোচবিহার ৫.৭ (৫.৬)
দার্জিলিং ২ (১.৫)
দিঘা ১২.৪ (১১.৪)
কলকাতা ১৩.২ (১১.৭)
মালদহ ১২.১ (১১.৫)
পানাগড় ৮.৮ (৯.৬)
পুরুলিয়া ৮.৯ ( ৮.১)
শিলিগুড়ি ৬.৪ (৫.৪)
শ্রীনিকেতন ৯.৬ (৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+